বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চলতি মাসেই দেশে ফিরবেন রওশন এরশাদ

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : October 14, 2022

আগামী ৩০ অক্টোবর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের আগে দেশে ফেরার কথা রয়েছে ব্যাংককে চিকিৎসাধীন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের।

জাপার রওশনপন্থি নেতারা বলছেন, রওশন এরশাদ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরার কথাও থাকলে চিকিৎসকদের অনমুতি না থাকায় তা হচ্ছে না। এখন নতুন করে অক্টোবরের ২৪ থেকে ২৮ তারিখের মধ্যে তিনি দেশে ফিরবেন।

রওশন এরশাদ ঘোষিত জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কাজী মামুনুর রশীদ ঢাকা পোস্টকে বলেন, আগামী ২৪ থেকে ২৮ অক্টোবরের মধ্যে ম্যাডাম রওশন এরশাদের দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে এসেই আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দেবেন।

জাপার রওশনপন্থি নেতারা বলছেন, আগামী ২৬ নভেম্বর সম্মেলন করার সিদ্ধান্ত থেকে সরে আসতে রওশন এরশাদের সঙ্গে সমঝোতা করতে দায়িত্ব দেওয়া হয়েছিল তার ভাগ্নে ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আদিুলর রহমানকে। কিন্তু রওশন এরশাদ তার সিদ্ধান্তে অটল রয়েছেন। তিনি ২৬ নভেম্বর সম্মেলন করবেন। যত বাধাই আসুক তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন বলে আমাদের জানিয়েছেন।


অন্যান্য সংবাদ