রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মুক্তিযুদ্ধে জনমত গঠনকারীদের তালিকাভুক্তির আহ্বান লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের

নিজস্ব প্রতিবেদক / ৭৪ জন দেখেছেন
আপডেট : July 25, 2021

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে বিশ্ব জনমত গঠনে অবদান রাখা ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আহ্বান জানিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। রোববার (২৫ জুলাই) এই আবেদন আহ্বান করা হয়।

এতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে বিশ্ব জনমত গঠনে অবদান রাখা ব্যক্তিবর্গের নাম তালিকাভুক্তি সংক্রান্ত সংশ্লিষ্ট আবেদন ফরমটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ওয়েবসাইটে http://www.jamuka.gov.bd/site/view/forms/- GMZK আপলোড করা হয়েছে।

এছাড়াও এ ফরমটি বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের কন্স্যুলার উইং, বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহাম এবং ম্যানচেস্টার থেকে সংগ্রহ করা যাবে। যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড থেকে যেসব প্রবাসীরা ওই ক্যাটাগরিতে আবেদন করতে ইচ্ছুক, তাদের সংশ্লিষ্ট ফরমটি ডাউনলোড ও যথাযথভাবে পূরণ করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন বরাবর রেজিস্টার্ড ডাকযোগে অবিলম্বে পাঠানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে। খামের ওপর ‘মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে বিশ্ব জনমত গঠনে অবদান রাখা ব্যক্তিবর্গের নাম তালিকাভুক্তির আবেদন ফরম’ কথাটি স্পষ্টাক্ষরে লিখতে হবে।

ডাকযোগে পাঠানো আবেদনপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্রের একটি স্ক্যান কপি নিচের ঠিকানায় ইমেইল করার জন্যও অনুরোধ করা যাচ্ছে: mission.london@mofa.gov.bd

বাংলাদেশ হাইকমিশন, লন্ডন সব আবেদনপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে পাঠানোর ব্যবস্থা নেবে। এ সংক্রান্ত আরও তথ্য জানতে চাইলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে সরাসরি ই-মেইলে যোগাযোগ করা যাবে: dg@jamuka.gov.bd


অন্যান্য সংবাদ