রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নবীনগরে জমকালো আয়োজনে পাবলিক লাইব্রেরী উদ্বোধন

সাবিনা ইয়াছমিন পুতুল, নবীনগর উপজেলা প্রতিনিধি / ৩৮ জন দেখেছেন
আপডেট : September 26, 2022

 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি পাবলিক লাইব্রেরীটি দীর্ঘ সময় ধরে তালাবদ্ধ অবস্থায় থেকে অবশেষে আলোর মুখ দেখলো । গতকাল সোমবার (২৬/০৯) সংস্কারকৃত পাবলিক লাইব্রেরি পুনঃচালু কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন প্রিন্ট প্রত্রিকায় এই লাইব্রেরি নিয়ে বিশকিছু প্রতিবেদন ছাপা হয়। এরপর উপজেলা প্রশাসন এটি সংস্কারের উদ্যোগ নেয়। জনপ্রিয় এই লাইব্রেরিটে প্রশাসনের অবহেলা ও লাইব্রেরীয়ানের বেতন না পাওয়াসহ নানাহ জটিলতায় কালক্রমে লাইব্রেরীটি বন্ধ হয়ে গিয়েছিল। সাংবাদিক ও সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের দাবী ছিল একজন লাইব্রেরিয়ান নিযোগের মধ্য দিয়ে লাইব্রেরি চালু করার।
কথা রাখলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। একজন স্থায়ী লাইব্রেরিয়ান নিয়োগের মধ্য দিয়ে পুনঃচালু কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, নবীনগরের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছি,শিক্ষা সংস্কৃতির বিকাশে উপজেলা প্রশাসনের এই ধরণের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ এই লাইব্রেরি আর কখনো বন্ধ হবে না। শুক্রবার ব্যতিত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮ পর্যন্ত লাইব্রেরি জনসাধারণের জন্য খোলা থাকবে। শিক্ষার্থী ও তরুন সমাজকে পাঠাগারমুখি করতে সুধীসমাজের প্রতি আহবান জানান তিনি। বক্তব্য রাখেন, ওসি সাইফুদ্দিন, আবু কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন,জালাল উদ্দিন মনির,আসাদুজ্জামান কল্লোল,আব্বাস উদ্দিন হেলাল,শাহিন রেজা টিটু,জামাল হোসেন পান্না,জাকির হোসেন প্রমূখ।


অন্যান্য সংবাদ