রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জামিনের মেয়াদ বাড়ল সম্রাটের

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : September 19, 2022

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে  যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন আদালত। সেই সঙ্গে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্যও ওই দিন ধার্য করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল।

এদিন সম্রাট আদালতে উপস্থিত হন। এসময় তার আইনজীবী স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী স্থায়ী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন। এছাড়া মামলার আইনজীবী এহসানুল হক সমাজী দেশের বাইরে থাকায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্যও সময়ের আবেদন করা হয়। পরে আদালত আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেন।

গত ২২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান ১০ হাজার টাকা মুচলেকায় সম্রাটের জামিন মঞ্জুর করেন। অসুস্থ বিবেচনায় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়।


অন্যান্য সংবাদ