রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আমরা কখনোই কোনও ব্যক্তির পাশে নই-ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : September 17, 2022

‘ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা কখনোই কোনও ব্যক্তির পাশে নই, কারও পাশে নই।’শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী,  সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ভারত।’

এতদিন দায়িত্ব পালনকালে বাংলাদেশের সফলতা দেখেছেন জানিয়ে দোরাইস্বামী বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।’

এ সময় ভারতীয় হাইকমিশনের সঙ্গে ছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, সাভার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক প্রমুখ।

 


অন্যান্য সংবাদ