মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হলেন যারা

রিপোর্টারের নাম : / ৬১ জন দেখেছেন
আপডেট : September 13, 2022

ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচ
সরাসরি ভোটে নির্বাচিত হলেন যারা

আজ মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর)ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন শতবর্ষী ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন টান টান উত্তেজনায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষিত হয়েছে। স্কুলটির অভিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে ভোটদান শেষে ফলাফল ঘোষিত হয়েছে। আনন্দঘণ পরিবেশে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। বহু বছর পর স্বনামধণ্য এই বিদ্যালয়ে পরিচালনা কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

লাউর ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৮ জন পুরুষ প্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে দাতা সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাউর ফতেহপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডা: মিজানুর রহমান।
নির্বাচনে ৫ জন বিজয়ী হয়েছেন।
যারা নির্বাচিত হলেন
মোঃ শাহীন আহম্মেদ ৩২৭ ভোট পেয়ে ১ম,বাছির উদ্দিন ২৪১ ভোট পেয়ে ২য়,মিজানুর রহমান ২২৮ ভোট পেয়ে ৩য়, মোখলেছুর রহমান ১৯২ ভোট পেয়ে ৪র্থ ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে ইভা আক্তার ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারন শিক্ষক সদস্য হিসেবে বায়েছ মিয়া, আবুল হোসেন এবং সংরক্ষিত নারী শিক্ষক পদে হাজেরা বেগম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক সমাজ সেবা অফিসার অফিসার মোহাম্মদ পারভেছ আহামদ।
ফতেহপুর কে.জি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোটার সংখ্যা ৬১০। ভোট দিয়েছে ৫০৪ জন ভোটার।


অন্যান্য সংবাদ