রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিজেপি শেখ হাসিনার সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি- মমতা

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : September 8, 2022

 

বিজেপি শেখ হাসিনার সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি- মমতা
কলকাতায় একটি রাজনৈতিক সভায় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি সরকার সেটা করতে দেয়নি’।

রাজ্যটিতে আগামী বছর তিন স্তরের পঞ্চায়েত নির্বাচন। এ নির্বাচনের প্রস্তুতি সভা হিসেবেই কলকাতার নেতাজি ইনডোরে দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ভয় পেয়ে গেছে। সে কারণেই তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে।

মমতা বলেন, ‘ সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেস মা, মাটি ও মানুষের সরকার। ভয় দেখিয়ে কিছু করতে পারবে না কেউ। বিজেপি যদি ভাবে যে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাদের গ্রেপ্তার করে দলের কর্মীদের ভয় দেখানো যাবে, তাহলে তারা ভুল ভাবছে। আমি আঘাত করি না, কিন্তু কেউ আঘাত করলে প্রতিহত করি। ’

দলের কেউ কোনো অপরাধ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও হবে বলে জানান মমতা।


অন্যান্য সংবাদ