রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শেষ মুহুর্তে পররাষ্ট্রমন্ত্রীকে ছাড়াই ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : September 5, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দিল্লি পৌঁছেছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তিনি দিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান। ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানান।
শেখ হাসিনার সম্মানে বিমানবন্দরে বিছানো হয় লাল গালিচা। এ সময় সেখানে ৬-৭ সদস্যের একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্য পরিবেশন এবং বাদ্যযন্ত্র বাজানো হয়।
এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সকাল ১০টা ১৭ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। গুরুত্বপূর্ণ এই সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদনদীর পানি বন্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার বিষয় আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে
শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ভারতে যেতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী। এর আগে কখনও প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সময় এ ধরনের (পররাষ্ট্রমন্ত্রীর না যাওয়া) ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময় ভারত নিয়ে বেশকিছু মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী।


অন্যান্য সংবাদ