বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাকিস্তানের বন্যার্তদের জন্য ত্রাণ পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : August 30, 2022

বেলুচিস্তানের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। বন্যাদুর্গতদের সহায়তায় বাংলাদেশ ত্রাণ পাঠাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আর্তমানবতার সেবায় আওয়ামী লীগ সরকার সবসময় উদার। ইতোমধ্যে আমি নির্দেশ দিয়েছি সেখানে কী লাগবে তা জানতে, সেখানে বাচ্চারা খুব কষ্টে আছে। তাদের জন্য খাবার এবং কী কী দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা ইতোমধ্যে করতে বলেছি। আমরা তাদের ত্রাণ পাঠাবো।’
মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যুদ্ধে (১৯৭১ সালে) জয়ী হয়েছি। সেই হিসেবে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা সেটাই পালন করছি। জাতির পিতা আমাদের তা শিখিয়েছেন। আমরা আর্তমানবতার সেবায়ে তাদের পাশে আছি।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দক্ষিণের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, শহীদ সেরনিয়াবাত, উত্তরের সহ-সভাপতি সাদেক খান, এম এ কাদের খান প্রমুখ। সঞ্চালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।


অন্যান্য সংবাদ