রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

স্পেশাল ট্রেনে ঢাকায় এলো ৮০০ গরু

নিজস্ব প্রতিবেদক / ৮৯ জন দেখেছেন
আপডেট : July 18, 2021

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধায় বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করেছে। এই স্পেশাল ট্রেনে রোববার (১৮ জুলাই) ঢাকায় এসেছে আরও ৮০০ গরু।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম জানিয়েছেন, ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে ৯টি ওয়াগনে ৯৭টি গরু রোববার সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। ভাড়া বাবদ ৬৮ হাজার ৩৮০ টাকা আয় হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে আরও একটি স্পেশাল ট্রেন আজ ঢাকায় আসার কথা রয়েছে।

এছাড়া জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরুসহ মোট ৭০৬ টি গরু ও ২০টি ছাগল দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ সকাল সাড়ে ১১টার মধ্যে পৌঁছে। এ দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ ৩ লাখ ৬৭ হাজার টাকা আয় হয়েছে।


অন্যান্য সংবাদ