বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ (শনিবার) গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বাগান মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল থেকে শ্রমিকদের কাজে যোগ দেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গণভবন গেটে সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে চা শ্রমিকেরা অন্যান্য যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেগুলোও আনুপাতিক হারে বাড়ানো হবে। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের কাজে যোগদান করার আহ্বান জানিয়েছেন। তিনি শিগগিরই শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন বলেও আশ্বাস দিয়েছেন।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর আজকের সিদ্ধান্তের আশায় বুক বাঁধছেন চা-শ্রমিকরা। চা শ্রমিকদের প্রত্যাশা ছিল, প্রধানমন্ত্রী বিষয়টির একটি সুন্দর সমাধান দেবেন, যাতে কাজে ফিরতে পারবেন সব শ্রমিক।

এর আগে চা শ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাগান মালিকদের বৈঠক শেষ হয়। আজ শনিবার (২৭শে আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠক শুরু হয়। সন্ধ্যা পৌনে ৭টায় শেষ হয়েছে বৈঠক। এতে ১৩ জন চা-বাগান মালিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে টানা ১৯ দিন ধরে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলার ২৪১টি চা বাগানের শ্রমিকরা।


অন্যান্য সংবাদ