বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘বিএনপির সরকার পতনের ইচ্ছা দিবা স্বপ্ন’

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

বিএনপির সরকার পতনের ইচ্ছা দিবা স্বপ্ন ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন সরকার পতনই তাদের (বিএনপি) লক্ষ্য। আমরা মনে করি তারা দেশের জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য হলো ক্ষমতা।

আজ শনিবার (২৭শে আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যৌবনের কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি।

ওবায়দুল কাদের বলেন, এখন সরকার পতনই তাদের (বিএনপি) লক্ষ্য। আমরা মনে করি তারা দেশের জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য হলো ক্ষমতা। সরকার পতন মানে ক্ষমতা। আবারও হাওয়া ভবন, আবারও ধ্বংসলীলা, আবারও তাদের জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা। সরকার পতন দিবা স্বপ্ন ছাড়া কিছুই নয়।


অন্যান্য সংবাদ