বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঢাকা সফর স্থগিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তিনদিনের সফরে আজ শনিবার (২৭শে আগস্ট) ঢাকা আসার কথা ছিল তাঁর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ওআইসি মহাসচিব শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হওয়ার পর তার সফর সূচি নতুন করে নির্ধারিত হবে।

উল্লেখ্য, চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা ওআইসি মহাসচিব নির্বাচিত হওয়ার পর ঢাকায় এটাই তার প্রথম সফর ছিল। সফরে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করার কথা ছিল ওআইসি মহাসচিবের।


অন্যান্য সংবাদ