রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধু জীবনের বেশিরভাগ সময়ই মানুষের মুক্তির জন্য জেল-জুলুম সহ্য করেছেন- এমপি বুলবুল।

সাবিনা ইয়াছমিন পুতুল, নবীনগর উপজেলা প্রতিনিধি / ৩৭ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

নবীনগরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুল বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের বেশিরভাগ সময়ই দেশের এবং দেশের মানুষের মুক্তির জন্য কারাগারে জেল-জুলুম নির্যাতন সহ্য করেছেন। তিনি শুক্রবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বিকেলে গনি শাহ্ মাজার মাঠ প্রাঙ্গনে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে  ব্রাহ্মণবাড়িয়া- ৫  – নবীনগর আসনের এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের বেশিরভাগ সময়ই দেশের এবং দেশের মানুষের মুক্তির জন্য কারাগারে জেল-জুলুম নির্যাতন সহ্য করেছেন। বঙ্গবন্ধুর অবদান শোধ করার মতো না। শুধু ১৫ আগষ্ট নয়, প্রতিটিদিনই বঙ্গবন্ধুকে আমাদের স্বরণ করতে হবে এবং জাতির পিতার অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান লাল মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম শাহরিয়ার বাদল,জেলা আওয়ামীলীগের সদস্য জসিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাতি এডভোকেট সুজিত কুমার দেব,ইয়াবের হাসান জামিল,নবীনগর পৌর আওয়ামীলীগ সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন,সলিমগঞ্জ ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান সোহেল, মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপিকা নুরুননাহার,মাহমুদা আক্তার শিউলী,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েদ, সভায় বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ,স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম সোহেল ও প্রভাষক আবু হানিফ।


অন্যান্য সংবাদ