রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : August 24, 2022

গোপালগঞ্জ সদর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চার জন নিহত হয়েছে। আজ বুধবার (২৪শে আগস্ট) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মেরী গোপীনাথপুর ও সোনাকুড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী শেখ এর ছোট ভাই মোটরসাইকেল আরোহী ফরহাদ শেখ ও রনি খান। তবে পিকআপ এ থাকা নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। অন্য দুর্ঘটনায় মারা গেছেন, রুবিয়া বেগম (৫৫), তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকার মৃত মোশাররফ হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, বিকালে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মেরী গোপীনাথপুর এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের আরোহী ফরহাদ শেখ (৩৮) ও রনি খান এবং পিকআপ এ থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপটি জব্দ করেছে পুলিশ।

অন্যদিকে, সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রুবিয়া বেগম (৫৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছে।


অন্যান্য সংবাদ