বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইভিএমে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের নিজের: সিইসি

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 24, 2022

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্ত কমিশনের নিজের, রাজনৈতিক দলের মতামত এখানে প্রাধান্য পায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। সিইসি বলেন, ‘ভোট যেন সুষ্ঠু হয় এবং ভোটার নিরাপদে নিজের ভোট নিজে যাতে দিতে পারে সেটিকে প্রাধান্য দেয়া হয়েছে।’ এ সময় ইভিএম এর ব্যাপারে ইসির কোনও হটকারিতা থাকবে না বলে ডা. জাফরুল্লাহকে আশ্বস্ত করেছেন সিইসি।

বৈঠক শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘১৫০ আসনে ইভিএম এ ভোটের সিদ্ধান্ত ভুল হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘ইভিএমের কারণে সব দল নির্বাচন বয়কট করলে জাতিকে খেসারত দিতে হবে।’

সিইসির সাথে বৈঠকে ইভিএমের মাধ্যমে প্রতারণার আশঙ্কা প্রকাশ করে তিনশ’ আসনের পাঁচটি করে কেন্দ্রে ইভিএমে ভোট করার পরামর্শ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।


অন্যান্য সংবাদ