শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

যারা কারচুপিমুক্ত ভোট চায় না তারাই ইভিএমকে ভয় পায়: কাদের

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 24, 2022

যারা কারচুপিমুক্ত নির্বাচন চায় না তারাই ইভিএমকে ভয় পায়। এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলটি।

বুধাবার (২৪ আগস্ট) সকালে বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানিয়ে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, ২০০৪ সালে রাষ্ট্রীয় সন্ত্রাসের লক্ষ্য ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানের মৃত্যু বার্ষিকীতে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাছিম, আহমদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, মেহের আফরোজ চুমকি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুল আউয়াল শামীম প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।


অন্যান্য সংবাদ