বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নতুন সময়সূচিতে সরকারি অফিস শুরু

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 24, 2022

বিদ্যুৎ সাশ্রয় করতে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময়সূচি আজ থেকে কার্যকর হয়েছে। এখন থেকে সকাল ৮টায় শুরু হবে কার্যক্রম, চলবে বিকাল ৩ টা পর্যন্ত। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়। নতুন সময়সূচি কার্যকর হওয়ার প্রথম দিনে ভোর থেকে রাজধানীর সড়কগুলোতে অন্য দিনের তুলনায় বেশি ভিড় দেখা গেছে। যানবাহনগুলোয় ছিলো অফিসগামী মানুষের চাপ। তবে বাসের সংখ্যা তুলনামূলক কম ছিলো এদিন। এদিকে, আজ থেকে ব্যাংকগুলো ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু রাখা হবে। তবে লেনদেন চলবে ৩টা পর্যন্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এর আগে, সোমবার (২২শে আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া পর জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপনে উলে­খ করা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বুধবার (২৪শে আগস্ট) থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সোমবার (২২শে আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জ্বালানি সাশ্রয়ে আগামী ২৪শে আগস্ট থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিুুকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া, সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।


অন্যান্য সংবাদ