বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : August 20, 2022

অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন চা শ্রমিকরা। তাদের নতুন মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে টানা আট দিন ধরে অন্দোলন করতে থাকা চা শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করলো। আগামীকাল থেকে কাজে যোগ দেবেন শ্রমিকরা।

আজ শনিবার (২০শে আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দফতরের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৯ই আগস্ট থেকে কাজ বন্ধ রেখে আন্দোলন করছিল বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ১৩ই আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা। মজুরি বাড়ানোর জন্য বাগান মালিক কর্তৃপক্ষ, মজুরি বোর্ড, চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে দুই দফা বৈঠকের পরও দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতি পালন করে তারা।

ধর্মঘটের অষ্টম দিনে ফের চা-শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসে সরকার। বিকেল তিনটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দফতরের কার্যালয়ে এই সভা বসে। সভায় শ্রমিকদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।


অন্যান্য সংবাদ