বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সাগরে ট্রলার ডুবিতে ১৯৬ জেলে নিখোঁজ, ৩ মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৬৮ জন দেখেছেন
আপডেট : August 20, 2022

বঙ্গোপসাগরে একদিনে ১৬টি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ৩৩ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ১৯৪ জেলে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২০শে আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড।

গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্নস্থানে বইছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। সেই সাথে জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এদিকে, বৈরী আবহাওয়ার কারণে গত দু’দিনে বঙ্গোপসাগরে ডুবেছে ১৬টি ট্রলার। এতে ১৯৬ জন জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। এ নিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করা হযেছে। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করেছে। এর কেন্দ্রের বাতাসের গতিবেগ বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উপকূলবর্তী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে দেয়া ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ১৬টি মাছধরার ট্রলার ডুবেছে। এতে নিখোঁজ রয়েছে ১৯৬ জেলে। এর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই পর্যন্ত ৩৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। সাগরে অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। উদ্ধারকৃত জেলেরা কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত আছে।


অন্যান্য সংবাদ