রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

যমুনার ভাঙনে বিলীন ৫০ ঘরবাড়ি

নিজস্ব প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : July 16, 2021

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণাংশে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে গত দুই সপ্তাহের ব্যবধানে এ অঞ্চলের ৫০টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

শুক্রবার (১৬ জুলাই) খোঁজ নিয়ে জানা যায়, যমুনা নদীতে অব্যাহত পানি বাড়ার সঙ্গে সঙ্গে চৌহালীর খাসপুখুরিয়া থেকে বাঘুটিয়া ইউনিয়নের ভুতের মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটারে ভাঙন দেখা গেছে। গত দুই সপ্তাহে অর্ধশত বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, মসজিদ, মাদরাসা, বাজার ও কয়েক শত একর জমি নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ, বিনানই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুম্ভুদিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, সুম্ভুদিয়া আজিজিয়া আলিম সিনিয়র মাদরাসা, সুম্ভুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও অসংখ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

বাঘুটিয়া ইউনিয়ন পরিষ চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী জানান, জুন মাসের শেষ দিক থেকেই এ অঞ্চলে ভাঙন শুরু হয়েছে। মাত্র দুই সপ্তাহে ৫০টি বাড়িঘর নদীগর্ভে চলে গেছে। বিনানই সেতুটি অর্ধেক অংশের ওপর দাঁড়িয়ে আছে, যেকোনো সময় নদী গর্ভে চলে যাবে। চৌহালী দক্ষিণাঞ্চলকে রক্ষায় দ্রুত স্থায়ী তীর সংক্ষরণ বাঁধের কাজ শুরু করতে হবে। কাজ না হলে স্কুল, ইউনিয়ন পরিষদ, কারিগরি কলেজ ও হাট-বাজারসহ বহু ঘরবাড়ি নদী গর্ভে চলে যাবে।

 


অন্যান্য সংবাদ