বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশজুড়ে শোক দিবসের নানা কর্মসূচি

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 15, 2022

সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ১৫ই আগস্টের শহীদদের। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়াও রয়েছে শোক শোভাযাত্রা, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন।

দেশজুড়ে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের।

দিবসটি উপলক্ষে চট্টগ্রামে প্রশাসনের উদ্যোগে নগরীতে শোক শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতাকে হত্যা করে তার আদর্শকে হত্যা করা যায়নি। তাঁর চেতনা ও আদর্শের মৃত্যু নেই।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে দিবসটি। ছিলো রক্তদান কর্মসূচি ও সেদিনের শহিদদের জন্য বিশেষ মোনাজাত।

খুলনায় সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরালে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয। পরে শোক শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ।

বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ। এর আগে, দলের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। এছাড়া দোয়া মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জাতির পিতার প্রতিকৃতিতে। টাঙ্গাইলে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এছাড়া, বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, কুমিল্লাসহ সারাদেশে পালিত হচ্ছে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।


অন্যান্য সংবাদ