রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কে বলেছেন দেশের মানুষ বেহেশতে আছে তা আমি জানি না: বাণিজ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 14, 2022

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জিনিসপত্রের দাম বাড়লে মানুষের কষ্ট হবে। তবে কে বলেছেন দেশের মানুষ বেহেশতে আছে, আমি তা জানি না। বেহেশত-দোজখ তো মানুষ মারা গেলে বুঝতে পারে।

তিন দিনের সফরে রংপুরে গিয়ে রবিবার (১৪ আগস্ট) সকালে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‌‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে।’ সেটার প্রেক্ষিতেই বাণিজ্যমন্ত্রীকে এই প্রশ্ন করেন সাংবাদিকরা।

সকালে রংপুরে নিজ বাসভবনে তিনি জানান, ডলারের দাম বেশি হওয়ায় আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও বাংলাদেশে কমছে না। আমদানীকারক ও পরিশোধনকারী কোম্পানিগুলো ভোজ্য তেলের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশ থেকে যদি ডলার পাচার করা হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ডলার সংকটের কারণে সারা পৃথিবীজুড়ে ডলারের দাম বেড়েছে তা আমরা বলতে পারি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানেও ডলারের দাম বৃদ্ধি পেয়েছে।

বিএনপি-জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের চলমান আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটকে পুঁজি করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা হলে সরকার বাধা দেবে না। কিন্তু মানুষকে কষ্ট দিয়ে আন্দোলনের নামে হিংসাত্মক কিছু করা হলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, বিএনপিও ছিল। এ কারণে তাদের আচরণও গণতান্ত্রিক হওয়া উচিত। তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত থাকবে। নয়তো উন্নয়ন ও গণতন্ত্র চর্চার ধারাবাহিকতা ব্যাহত হবে।

টিপু মুনশি বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে এ কথাটি সঠিক নয়। রাজনীতির খাতিরে হয়তো কোনো কোনো রাজনৈতিক দল এটি বলছে। আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে।


অন্যান্য সংবাদ