বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে করোনা শনাক্তে শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : August 14, 2022

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও ওঠানামা করছে। গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে এশিয়ার দেশ জাপানে। আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রে এ সময় নতুন করে ৩৪৬ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৮৬ হাজার ৬৬৪ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৮৩০ জন এবং মৃত্যুর সংখ্যা ১০ লাখ ৬২ হাজার ৩০২ জনে।

জাপানে গত কয়েক দিনে ব্যাপক পরিমাণে করোনায় আক্রান্তের সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে। দেশটিতে গত একদিনে নতুন করে ২ লাখ ২৪ হাজার ৯২৯ জন করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ২১৪ জনের।

এশিয়ার এ দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৫৩৭ জন। আর শনাক্ত ছাড়িয়েছে ১ কোটি ৫০ লাখ ৮৬ হাজার ৩০৪ জনে।

বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫২ হাজার ৯ জনের। এছাড়া আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ৯১৯ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৫২ জনের। আর শনাক্ত ৭ লাখ ৯৪ হাজার ১৯৩ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছে ৮ লাখ ১৫ হাজার ১৫ জন।

বিশ্বে গত একদিনে করোনায় মৃত্যুতে ঊর্ধ্বগতি অবস্থানে রয়েছে- ব্রাজিল, জার্মানি ও ইতালি। এবং শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে- ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া ও তাইওয়ান।


অন্যান্য সংবাদ