শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না বিএনপিকে’

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : August 12, 2022

বিএনপি এখন ধানের শীষ বাদ দিয়ে মুসলিম লীগের প্রতীক হারিকেন ধরেছে। কয়েকদিন পর মুসলিম লীগের মতো বিএনপিকেও আর হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। আজ শুক্রবার (১২ই আগস্ট) দুপুরে রাজশাহীর মোহনপুর সরকারী হাইস্কুল মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন শেখ হাসিনা ও বঙ্গবন্ধু আপোষের রাজনীতি করে না। বঙ্গবন্ধু যদি আপস করে রাজনীতি করতেন তবে তিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বে তেলের দাম বৃদ্ধির সাথে দেশে সমন্বয় করা হয়েছে। তাই এ বৈশ্বিক মন্দায় তেলের দাম বাড়া নিয়ে কারও মাঠ গরম করার সুযোগ নেই।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েন উদ্দন এমপি, কক্সবাজার ৩ আসনের এবং এমপি সাইমুম সারওয়ার কমল।


অন্যান্য সংবাদ