রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙন

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 12, 2022

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার গালা ইউনিয়নের বহু বসত বাড়ি ও ফসলি জমি। হুমকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ আরও অনেক স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন কবলিত এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের গ্রামগুলোতে একের পর এক স্থাপনা যমুনা নদীতে বিলীন হয়েছে যাচ্ছে। গত এক সপ্তাহ নদী গর্ভে চলে গেছে এমন অর্ধশত স্থাপনা।

স্থানীয়রা জানান, গত দুই মাস ধরে গালা ইউনিয়নের বিনোটিয়া-মাজ্জান ও ফকিরপাড়াসহ আশপাশের ১২টি গ্রামে নদীর ভাঙন চলছে।এরই মধ্যে এসব গ্রামের ফসলি জমি ও বাড়ি ঘরসহ শতাধিক স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে নদী রক্ষা বাঁধটিও। এলাকাবাসীর অভিযোগ, নদীতে চর জেগে ওঠায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, ফলে ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে। ভাঙন রোধে দ্রুত নদী খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি তাদের।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানালেন, তাৎক্ষণিকভাবে ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি রক্ষায় উদ্যোগ নেয়া হয়েছে।

নদী খননের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।


অন্যান্য সংবাদ