বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সুইস রাষ্ট্রদূত মিথ্যা বলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 11, 2022

রাষ্ট্রদূত নাটালি চুয়ার্ড বলেছিলেন সুইস ব্যাংকে বাংলাদেশিদের অ্যাকাউন্টের বিষয়ে বাংলাদেশ কোনো সুনির্দিষ্ট তথ্য চায়নি। তার এই বক্তব্যকে ‘মিথ্যা’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থসচিব আজ আমাকে বলেছেন সুইস কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি নাগরিকদের অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু তারা তাতে সাড়া দেননি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বলেছি এ বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দিতে। মিথ্যা কথা বলে পার পাওয়া ঠিক নয়।’

এর আগে বুধবার (১০ আগস্ট) ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড জানান সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে নির্দিষ্ট করে সুইজারল্যান্ড সরকারের কাছে বাংলাদেশ সরকার কোনো তথ্য চায়‌নি। বুধবার (১০ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের চলতি বছরের জুনে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জমা করা অর্থের পরিমাণ প্রায় ৫৫ শতাংশ বেড়ে ৮৭১ দশমিক ১১ মিলিয়ন সুইস ফ্রাঁ হয়েছে। অভিযোগ আছে, এ অর্থের বেশিরভাগই অবৈধভাবে অর্জিত।


অন্যান্য সংবাদ