রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

খুলেছে মার্কেট: ক্রেতা সমাগম কম

নিজস্ব প্রতিবেদক / ১০৫ জন দেখেছেন
আপডেট : July 15, 2021

টানা ১৪ দিনের ‘কঠোর লকডাউন’ ঈদকে বিবেচনায় রেখে  কয়েকদিনের জন্য শিথিল করা হলে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে মার্কেট ও অন্যান্য বিপণিবিতান। তবে মার্কেট খুললেও ক্রেতার সংখ্যা খুবই কম।

 

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সব দোকান খোলা।

রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ, নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানে স্বাস্থ্যবিধি মেনে চলছে বেচাকেনা। তবে দুপুর ২টা পর্যন্ত কোনো দোকানেই সেভাবে দেখা মেলেনি ক্রেতার। দীর্ঘদিন বন্ধ থাকার পর দোকান গোছাতেই সময় গেছে ব্যবসায়ী ও কর্মীদের।

 

এ প্রসঙ্গে আজিজ সুপার মার্কেটের ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, দীর্ঘদিন বন্ধ থাকার ফলে দোকানের ভেতরে ধুলো জমেছে। দোকান খুলে সকাল থেকে সেগুলো ঝাড়া-মোছা করলাম। এখন পর্যন্ত কোনো ক্রেতার দেখা মেলেনি। তবে আগামী শুক্রবার (১৬ জুলাই) ক্রেতারা আসবে বলে আশা করছি।

 

হাতিরপুলের ইস্টার্ন প্লাজার ব্যবসায়ী মাহমুদ আলম বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার ফলে যে ক্ষতিটা হয়েছে তা আসলে পুষিয়ে ওঠা সম্ভব না। তারপরও যে কয়েকটা দিন আছে সে কয়দিনে যেটুকু বিক্রি হবে তার ওপরেই ভরসা করছে ঈদ উদযাপন।

 

 

নিউমার্কেটের ব্যবসায়ী রাহাত মৃধা বলেন, আজকে প্রথম দিন হওয়ায় ক্রেতা খুবই কম। তারপরও কিছু মানুষ আসছেন, দেখছেন। আমরাও চেষ্টা করছি খুব বেশি বাঁধাধরা না রেখে পণ্য বিক্রি করে ফেলার। কেননা অনেক দিন পড়ে থাকলে পোশাকও নষ্ট হয়ে যায়। আর সব সময় চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার।


অন্যান্য সংবাদ