শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে ডিএনসিসি মেয়রের শ্রদ্ধা

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : August 8, 2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (৮ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে তিনি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানান শেষে ডিএনসিসি মেয়র বলেন, ‘বঙ্গমাতা ছিলেন আমাদের জাতির পিতার আমৃত্যু জীবনসঙ্গী। টুঙ্গীপাড়ার খোকা থেকে জাতির পিতা হয়ে উঠার পেছনে এ মহীয়সী নারী নীরবে কাজ করে গিয়েছেন।’

রাজনৈতিক জীবনের প্রায় ১৪ বছর বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছেন উল্লেখ করে মেয়র বলেন, ‘পাকিস্তান শাসক গোষ্ঠী ভীত হয়ে বঙ্গবন্ধুকে কারাগারে নিয়ে যেত আর এই দুঃসময়ে বঙ্গবন্ধুর পরিবারকে আগলে রেখেছিলেন তিনি।’

শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবর জেয়ারত এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, কাউন্সিলরবৃন্দ এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ