রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গ্যাটকো মামলা : খালেদাসহ আসামিদের অপরাধের প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিবেদক / ১০৭ জন দেখেছেন
আপডেট : July 14, 2021

বিএনপি চেয়ারপার্সন বেড়ম খালেদা জিয়াসহ গ্যাটকো (গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেড) দুর্নীতি মামলার আসামিদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে। এ মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আদালত রায়ে বলেছেন, খালেদা জিয়াসহ আসামিদের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে।

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছেন। বিচারপতিদের স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পূর্ণাঙ্গ এ রায়।

গ্যাটকো মামলা বাতিলে দুই আসামি সৈয়দ গালিব ও সৈয়দ তানভীরের আবেদন খারিজ করে হাইকোর্ট বলেছেন, অনভিজ্ঞ ও অদক্ষ কোম্পানিকে কাজ পাইয়ে দিয়েছিলেন খালেদা জিয়া। আর এতে সুবিধা নিয়েছিলেন আরাফাত রহমান কোকো।
আদালত তার পর্যবেক্ষণে আরও বলেন, এ মামলায় খালেদা জিয়াসহ বাকিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা মিলেছে।

গ্যাটকো দুর্নীতি মামলা নিয়ে জারি করা একটি রুলের শুনানি শেষে ২০১৮ সালের ২৫ নভেম্বর দেওয়া রায়ে হাইকোর্ট আসামিদের দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে নিম্ন আদালতকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছিল।

ওই আদেশেরই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় বুধবার।

 


অন্যান্য সংবাদ