বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের নেতৃবৃন্দের শ্রদ্ধা

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 6, 2022

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তারা।

এরপর বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, কুমিল্লা সাংবাদিক ফোরাম, বৃহত্তর ব্রাহ্মনবাড়িয়া ও চাঁদপুর সাংবাদিক ফোরাম, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে বাসসের এমডি আবুল কালাম আজাদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুল আরা হক, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, শাহজাহান মিয়া, আব্দুল জলিল ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সেবিকা রানী, সদস্য ড. উৎপল সরকার ও নূর-এ-জান্নাত সীমাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দুপুর ১২ টার দিকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন শতাধিক সাংবাদিক । দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীর শ্রদ্ধা জানান।


অন্যান্য সংবাদ