বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে জনজীবনে

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : August 6, 2022

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরূপ প্রভাব এর মধ্যেই জনজীবনে পড়তে শুরু হয়েছে। পণ্য পরিবহণে বেড়েছে ভাড়া। সেই সাথে বেড়েছে বিভিন্ন প্রকার সবজি ও মাছের দাম। এভাবে পূর্ব কোন ঘোষণা ছাড়াই হঠাৎ করে পেট্রোল-ডিজেল-অকটেনের দাম, ব্যাপক আকারে বাড়ানো সমর্থন করছেন না সাধারণ মানুষ।

শনিবার ভোররাত। রাজধানীর কারওয়ান বাজারে অন্য দিনেই মতোই ব্যস্ততা। সারাদেশ থেকে এখানে বিভিন্ন ধরণের সবজি, মাছ আসছে। আড়ৎদাররা কিনছেন, আবার খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করছেন। এখান থেকে অনেক পণ্য দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। আর এসব পণ্য পরিবহন করা হচ্ছে ডিজেল-পেট্রোল চালিত পিকআপ ও ট্রাকে।

শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বেড়ে যাবার পর রাজধানীর বাজারের ব্যবসায়ীরা চিন্তায় পড়েছেন। তারা বলছেন ইতিমধ্যে পণ্যের দাম বাড়তে শুরু করেছে।

পিকআপ ও ট্রাক চালকরা বলছেন ঢাকার ভেতরে একটি ট্রিপের জন্য ২শ থেকে ৩শ টাকা আর ঢাকার বাইরে দূরত্ব ভেদে ১৫শ থেকে তিন হাজার টাকা অতিরিক্ত ব্যয় হবে তাদের।

এদিকে জ্বালানি তেলের মৃল্য বৃদ্ধিতে পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ায় প্রকারভেদে মাছ বাজারজাত করণে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। ফলে ভোক্তা পর্যায়ে দামও বেড়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন জ্বালানি তেলের দাম বাড়ানোয় নেতিবাচক প্রভাব পড়বে পুরো বাজারে।


অন্যান্য সংবাদ