রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দাম বাড়বে বিদ্যুত ও গ্যাসের

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

বিদ্যুতের দাম বাড়নোর প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। এনার্জি রেগুলেটরি কমিশন শিগগিরি দাম বাড়ানোর বিষয়ে ঘোষণা দেবে বলে জানিয়েছেন বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সাথে গ্যাসের দাম বাড়ানোরও আভাস দেন তিনি। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে সরকার তেলের দাম বাড়ানোর কথা ভাবছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

বিদ্যুত পরিস্থিতি ও সমসাময়িক প্রসঙ্গে আজ শুক্রবার (৫ই আগস্ট) নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি।

আগামী অক্টোবর নাগাদ কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রসহ সহ বেশ কয়েকটি বিদ্যুত কেন্দ্র উৎপাদনে আসতে পারে জানিয়ে বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তখন পরিস্থিতি স্বাভাবিক হবে। আস্তে আস্তে লোডশেডিংয়ের সময়সীমা কমিয়ে আনা হবে বলেও জানান তিনি।

এসময় তিনি জানান, বিদ্যুতের দাম বাড়ানোন প্রক্রিয়া চূড়ান্ত হয়ে আছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা। তবে মানুষের উপর চাপ যাতে না পড়ে, সেজন্য সহনীয় পর্যায়ে দাম বাড়ানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উর্ধ্বমুখি হওয়ায় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তাই আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে সরকার তেলের দামে সমন্বয় করার কথা ভাবছে বলেও জানান তিনি। সেইসাথে গ্যাসের দাম বাড়ানোরও আভাস দেন।

জ্বালানির বিকল্প উৎস হিসেবে কয়লা উত্তোলন বাড়ানোর বিষয়ে সরকার বিশেষজ্ঞদের সাথে নিয়ে কাজ করছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।


অন্যান্য সংবাদ