রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হত্যা-সন্ত্রাসের রাজনীতি রুখবে আওয়ামী লীগ : কাদের

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলেই বিএনপির খুনি চেহারা স্পষ্ট হয়। তাদের হত্যা-সন্ত্রাসের রাজনীতি প্রতিহত করতে আওয়ামী লীগ প্রস্তুত আছে।

আজ শুক্রবার (৫ই আগস্ট) বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র ও বীর মুুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগস্ট মাস এলেই বিএনপির বেপরোয়া চরিত্র প্রকাশ পায়। এছাড়া ভোলায় সহিংসতার ঘটনায় বিএনপির ঘাতক চেহারা প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সত্যের মুখোমুখি হতে ভয় পায়। নির্বাচনকে সামনে রেখে আগুন সন্ত্রাস শুরু করেছে তারা। তবে সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।

শেখ কামালের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বনানী কবরস্থানে শেখ কামালের কবরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এর আগে সকালে আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।


অন্যান্য সংবাদ