রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভোলায় হরতাল প্রত্যাহার করেছে বিএনপি

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : August 4, 2022

ভোলায় বিএনপির ডাকা চলমান সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে দুপুর ১২টার সময় হরতাল প্রত্যাহার করে বিএনপি। স¤প্রতি বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত ভোলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যুর ঘটনায় স্থানীয় বিএনপি এই হরতালের ডাক দিয়েছিলো।

এর আগে, বৃহস্পতিবার ভোর থেকে বিএনপি ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করে। ভোলা সদর রোডের কালীনাথ বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। সকালে শহরের মহাজন পট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মিছিল অনুষ্ঠিত হয়। এসময় হরতালের সমর্থনে স্লোগান দেয় দলের নেতাকর্মীরা।

হরতালের করণে অন্যান্য দিনের তুলনায় এদিন জেলায় তুলনামূলক কম যানবাহন চলাচল করতে দেখা যায়। দোকানপাটও অনেক বন্ধ ছিলো। সড়কের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয় পুলিশ। তবে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক ছিলো। হরতালকে কেন্দ্র করে কোথাও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত রোববার ভোলায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় বুধবার বিকেলে মারা যান।

এদিকে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টায় নূরে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।


অন্যান্য সংবাদ