রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আন্দোলনের নামে সহিংসতা করলে কাউকে ছাড় দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : August 2, 2022
Home-Minister-Kamal

দেশজুড়ে চলমান লোডশেডিং ইস্যু নিয়ে বিএনপি কোনো আন্দোলন সংগ্রামের নামে সহিংসতা করলে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজংয়ে নবনির্মিত চার তলাবিশিষ্ট লৌহজং থানা ভবন ও লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এছাড়া বিএনপির পাশে এখন কেউ নেই মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ আর কখনোই অন্ধকারে যেতে চায় না। বিএনপি অনেক আন্দোলনের ডাক দিয়েছে তবে সব জায়গায় তারা ব্যর্থ হচ্ছে। তবুও বিএনপি বার বার আন্দোলনের কথা বলছে। আমরা কোথাও বাধা দিচ্ছি না। বিএনপি যদি নিয়মতান্ত্রিক আন্দোলন করে তবে এতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই।

কিন্তু তারা যদি আন্দোলনের নামে রাজপথ বন্ধ করে, যান চলাচল বন্ধ করে, জনগণের জানমাল ক্ষতিগ্রস্ত করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। আর কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

এসময় চলমান লোডশেডিং পরিস্থিতির কথা তুলে ধরে বিএনপির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির সময়ের লোডশেডিংয়ের ফলে জেনারেটরের শব্দে কান ঝিঁ ঝিঁ করত, আইপিএস বিক্রি হতো ডাবল দামে, পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারতো না ঠিকমতো, সন্ধ্যা নামলেই ঘরে ঘরে মোমবাতি-হারিকেন এসব জ্বালাতো। এই দৃশ্য বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায়নি।

বদলে যাওয়া বাংলাদেশ দেখে এখন বিএনপি সহ্য করতে পারে না বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য বিভিন্ন সংকট তৈরি হয়েছে। এতে আমাদের ডিজেল ফান্ডে সাপ্লাই ঘাটতি হয়েছে। আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যা ছিল এখনো তা আছে। ধীরে ধীরে আরও বাড়ছে। সেখানে কোনো ঘাটতি নেই। আমাদের ঘাটতি ডিজেল অয়েল ফান্ডে সময় মতো সরবরাহ পাচ্ছি না। এজন্যই প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এক ঘণ্টা করে লোডশেডিং করব সারাদেশে। যাতে এই সংকট আমরা মোকাবিলা করতে পারি। এটি একটি সাময়িক ব্যবস্থা, শিগগিরই এই সংকট কেটে যাবে।

এসময় আরও উপস্থিতি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃনাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈনউদ্দিন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবসহ আরও অনেকে।


অন্যান্য সংবাদ