রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল

নিজস্ব প্রতিবেদক / ৮৭ জন দেখেছেন
আপডেট : July 14, 2021

কাল থেকে আগামী ৮ দিনের জন্য (১৫-২৩ জুলাই) শিথিল করা হয়েছে চলমান বিধিনিষেধ। এ বিষয়ে আজ নতুন করে বেশকিছু নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (১৪ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, আজ (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আগের আরোপিত বিধিনিষেধ শিথিল করা থাকলেও করোনাভাইরাসজনিত রোগের সংক্রমণ বিস্তার রোধকল্পে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রে গমন ও জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন: বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বলা তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

এদিকে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ঈদুল আজহা পালনের সুবিধার্থে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। অর্থাৎ করোনা সংক্রমণ ঠেকাতে এতদিন যে বিধিনিষেধ ছিল তা এই ৮ দিন আর থাকছে না।

তবে ঈদুল আজহার পর আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। ওই ১৪ দিন পোশাক কারখানাসহ সব কলকারখানাও বন্ধ থাকবে।

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে বিধিনিষেধ শিথিল করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের পরে ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করা হবে।


অন্যান্য সংবাদ