শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মতিঝিলে টিপু-প্রীতি হত্যা: আটক সোহেল-মারুফ দুই দিনের রিমান্ডে

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : August 1, 2022
Tipu-Rrity

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সোহেল শাহরিয়ার ও মারুফ রেজা সাগরের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার।

এর আগে রোববার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল এলাকা থেকে এ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সোহেল শাহরিয়ার রানা সাবেক ছাত্রলীগ নেতা এবং মারুফ রেজা সাগর মতিঝিল এলাকার সাবেক যুবলীগ নেতা। মতিঝিল গোয়েন্দা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মামলার তদন্তে নতুন করে এই দুইজনসহ অন্তত ১৪ জনের নাম এসেছে। তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

আলোচিত এই হত্যা মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হল। এর আগে শনিবার (৩০ জুলাই) চার জনকে গ্রেপ্তার দেখায় ডিবি মতিঝিল বিভাগ।

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলা এলাকায় অজ্ঞাত অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু ও ২৪ বছর বয়সী কলেজছাত্রী প্রীতি।


অন্যান্য সংবাদ