বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অবশেষে প্রকাশ হলো এসএসসি পরীক্ষার রুটিন

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

স্থগিত থাকা ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১ অক্টোবর পর্যন্ত এসএসসির লিখিত পরীক্ষা চলবে। আর ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে এসএসসির ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
রবিবার (৩১ জুলাই) সন্ধ্যার এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করে ঢাকা বোর্ড। শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই রুটিন।

রুটিন অনুসারে, ১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র,
১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয়পত্র, সহজ বাংলা দ্বিতীয়পত্র,
১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র,
২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র,
২২ সেপ্টেম্বর গণিত,
২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং,
২৫ সেপ্টেম্বর গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়),
২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ,
২৭ সেপ্টেম্বর ভুগোল ও পরিবেশ,
২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি,
২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং
১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ করা হবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত স্ব স্ব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ১৪ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে আছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই শিক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রের উল্লিখিত সময় অনুযায়ী শুরু হবে পরীক্ষা। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে।

উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন আগে সংগ্রহ করবে।

শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে রুটিন দেখতে ক্লিক করুন এখানে


অন্যান্য সংবাদ