বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে – প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে সরকার।

আজ রোববার (৩১শে জুলাই) সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রথম সভায় তিনি একথা বলেন।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেয়ায় সরকার বেশি মনোযোগ দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদনভিত্তিক প্রতিযোগিতামূলক বাজার এবং বিনিয়োগে নজর দিতে হবে।

তিনি বলেন শুধু রেমিটেন্সের উপর নির্ভরশীল না হয়ে উৎপাদন বহুমুখীকরণ করতে হবে। একইসাথে রপ্তানি পণ্যের নতুন নতুন বাজার খুঁজে বেরার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা কী কী পণ্য রপ্তানি করতে পারি, তার একটা নতুন বাজার আমাদের খুঁজে বের করতে হবে এবং সে পণ্য যেন আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি, অথবা আমরা বিদেশে যেন বিনিয়োগ করতে পারি, আমাদের সে চিন্তাই থাকতে হবে। আমরা শুধু বিনিয়োগ আনব তা না, আমরা বিনিয়োগ করতেও পারব, সে দক্ষতাও আমাদের আনতে হবে। সব কিছুর চেয়ে আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি।’


অন্যান্য সংবাদ