রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা দেবে না। রবিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবসের আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে, সভা সমাবেশ করছে, সংলাপে গেল না, সবকিছু মিলিয়ে রাজনীতি কোন পথে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনৈতিক কৌশল আছে, তারা নির্বাচনে আসবে কি আসবে না এটা তাদের বিষয়। তবে তারা রাস্তাঘাট বন্ধ করে জানমালের ক্ষতি করবে এটা আমরা করতে দেবো না।’

আসাদুজ্জামান কামাল বলেন, ‘বিএনপি নিয়মতান্তিকভাবে মিটিং, সভা, প্রচার করলে এগুলোতে আমাদের কোনো বাধা নেই। তবে প্রতিবন্ধকতা তৈরি করলে, জানমালের নিরাপত্তা ঝুঁকিতে ফেললে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না। তাদের কাজ তারা করবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি জাতীয় প্রেসক্লাবের সামনে রোজ মিটিং করছে। এতে তো বাঁধা দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘বিএনপির ডাকে সারা দিয়ে এদেশের জনগণ আন্দোলনে নামবে কি নামবে না সেটা জনগণের ওপর নির্ভর করে। জনগণ যদি নামে, নামবে। জনগণ এটা নিশ্চিত দেশ এগিয়ে চলছে, আলোকিত হচ্ছে। সেখানে আর দেশের মানুষ কোনোদিনও অন্ধকারে ফিরে যাবে না।’


অন্যান্য সংবাদ