বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১৫ আগস্টের ব্যানার-পোস্টারে বঙ্গবন্ধু ছাড়া অন্য ছবি ব্যবহার করা যাবে না

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস। প্রতি বছর দিবসটি সারাদেশে সরকারিভাবে যথাযথ ভাবগাম্ভীর্যপূর্ণভাবে পালন করা হয়। এ বছরের শোক দিবসের ব্যানার কিংবা পোস্টারে বঙ্গবন্ধুর ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (৩০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
ওই নির্দেশনায় বলা হয়েছে, যাদের এলইডি বোর্ড আছে, তারা ১৫ আগস্টের কর্মসূচি এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবেন।

নির্দেশনায় আরও বলা হয়, ১৫ আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং আওতাধীন অধিদপ্তর, সংস্থা, দপ্তরগুলোর পক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ সময় দুই বিভাগের যুগ্ম সচিব ও এর ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা, দপ্তর ও সংস্থার প্রধানসহ অনধিক ৫ জন উপস্থিত থাকবেন।

আরও বলা হয়েছে, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার জেলা তথ্য অফিসারের সঙ্গে যোগাযোগ করে পোস্টার সংগ্রহ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রচারের ব্যবস্থা করবেন। যাদের এলইডি বোর্ড আছে, তারা এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবেন।

সব দপ্তর ও সংস্থার কার্যালয়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসের দৃশ্যমান স্থানে জাতীয় শোক দিবসের ব্যানার স্থাপন করতে হবে। পোস্টার ও ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না। মন্ত্রণালয় থেকে ব্যানারের নমুনা তৈরি করে সব দপ্তর ও সংস্থায় পাঠানো হবে। দপ্তর ও সংস্থা তা অনুসরণ করবে।


অন্যান্য সংবাদ