শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আওয়ামী লীগের ব্যয়ের চাইতে আয় বেশি

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন কমিশনে ২০২১ সালের আয় ব্যয় জমা দিয়েছে। আজ সকালে এই হিসেব জমা দেয় দলটি।

আজ রোববার (৩১শে জুলাই) সকালে নির্বাচন কমিশন সচিবের কাছে বার্ষিক অডিট রিপোর্ট জমা দেওয়া দিয়েছে আওয়ামী লীগ। দলটির কোষাধ্যক্ষ এ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অডিট রিপোর্ট জমা দেয়।

কমিশনে জমা দেয়া হিসেব অনুযায়ী ২০২১ সালে দলটির আয় ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা । আর ব্যয় ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। উদ্ধৃত্ত ১৪ কোটি ৯৩ লাখ ২৬ হাজার ২৫৪ টাকা। ২০২০ সালে দলটির মোট আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা।

২০২১ সালের শেষে ব্যাংকে আওয়ামী লীগের স্থিতি ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।

প্রসঙ্গেত, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধন প্রথা চালু করে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আগের পঞ্জিকা বছরের ‘অডিট রিপোর্ট’ জমা দেয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আজকে হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ।


অন্যান্য সংবাদ