শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মানুষ ঠিকই জেগে আছে, বিএনপি নেতারাই ঘুমিয়ে গেছে: কাদের

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 30, 2022

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না, তারা নাকি আবার সরকার পতন ঘটাবে- এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।

শনিবার (৩০ জুলাই) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

মানুষকে জেগে উঠতে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন, এর জবাবে ওবায়দুল কাদের বলেন, মানুষ ঠিকই জেগে আছে, কেউ ঘুমিয়ে নেই বরং বিএনপি নেতারাই জেগে জেগে ঘুমাচ্ছেন।

আন্দোলনের ফানুস উড়িয়ে দলটির নেতাকর্মীরা গভীর শীত নিদ্রায় চলে যাচ্ছেন-এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, কিছু একটা বলতে হবে, তাই এসব হাই সাউন্ডিং শব্দ তারা ব্যবহার করে। বাস্তবে তাদের সক্ষমতা কতটুকু তা আমরা জানি। আন্দোলনের বস্তগত পরিস্থিতিও বিরাজমান কিনা সেটাও বিএনপি নেতারা জানেন না।

বিএনপি এখন কুম্ভকর্ণ, তাদের কুম্ভকর্ণের নিদ্রা ভাঙানো দরকার সবার আগে বলে মনে করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে প্রশ্ন রেখে তিনি বলেন, ধাক্কা দিয়ে কাকে ফেলে দেবেন? আওয়ামী লীগকে? এ দল কি অত ঠুনকো? বন্দুকের নল থেকে আওয়ামী লীগ জন্ম নেয়নি।

এ দলের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে উল্লেখ করে ওবায়দুল বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলে নিজেরাই খাদের কিনারায় আছেন, আপনাদেরই খাদে পড়ে যেতে হবে।

তিনি বলেন, যারা এদেশে বসে ফরমায়েশি রাজনীতি করে, তারা জনপ্রত্যাশা থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে। তাদের অবস্থানই জনগণের কাছে ঠুনকো ও ভঙ্গুর।


অন্যান্য সংবাদ