রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঝালকাঠিতে জমজমাট ভাসমান পেয়ারার হাট

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 25, 2022

ঝালকাঠির ভিমরুলীসহ আশেপাশে গ্রামের ভাসমান পেয়ারার হাট ও বাগানে বেড়েছে ব্যবসায়ী ও পর্যটকের আনাগোনা। হাটে আসা পাইকারি ক্রেতা-বিক্রেতারা জানান, ভিমরুলীর ভাসমান হাটের পেয়ারা যাচ্ছে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে। কৃষি বিভাগ জানিয়েছে, এবার ফলন ভালো হয়েছে।

ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা ও নবগ্রাম ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে যেদিকেই চোখ যায় কেবলই দেখা মেলে সারি সারি পেয়ারার বাগান। এবছর পেয়ারার ফলনও হয়েছে বাম্পার। তাই মৌসুমের শুরুতেই জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলীর ভাসমান পেয়ারার হাট।

ছোট ছোট নৌকায় বাগান থেকে ভাসমান হাটে পেয়ারা নিয়ে আসছেনচাষিরা। হাটেচাষিদের কাছ থেকে পেয়ারা কিনছেন পাইকারী ব্যবসায়ীরা। পদ্মা সেতু চালু হওয়ায় এবার সহজেই এখানকার পেয়ারা পৌঁছে যাচ্ছেরাজধানীতে।

শুধু পেয়ারার বেচাকেনা নয়,দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই ভাসমান হাটে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসছেন পর্যটকরাও।

ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুলতানা আফরোজ জানালেন, এবার পেয়ারার ফলন ভালো হয়েছে। চাষীরা যথেষ্ট দাম পাবেন বলে তার আশা।

ঝালকাঠি সদর উপজেলায় এবছর ৫৩০ হেক্টর জমিতে পেয়ারার চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার তিনশো মেট্রিক টন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা।


অন্যান্য সংবাদ