রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

উত্তরাঞ্চলের মঙ্গা দূর করেছে সরকার : নৌ প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 24, 2022

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দিনাজপুর-রংপুর অঞ্চল আগে মঙ্গা কবলিত ছিলো। কিন্তু সেই বাস্তবতা বদলে গেছে। এখন এই অঞ্চলে আগের মতো দারিদ্র্য নেই।

প্রতিমন্ত্রী বলেন, এই অঞ্চলের মানুষকে যারা মঙ্গা কবলিত রেখেছিলো, তারাই আজ রাজনৈতিক মঙ্গায় নিমজ্জিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ রোববার (২৪শে জুলাই) দিনাজপুরের বিরলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছার। বক্তব্য রাখেন বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়সহ আরও অনেকে। সবশেষে প্রতিমন্ত্রী উপজেলার মুলুক দেওয়ান পুকুরে মৎস্য অবমুক্ত করেন।


অন্যান্য সংবাদ