রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কোনো শর্ত দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে থামিয়ে দেয়া যাবে না: কাদের

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : July 23, 2022

বিএনপির রাজপথের শক্তি যতো ম্লান হচ্ছে ততোই মিডিয়ার সামনে তাদের হুঙ্কার বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কোনো শর্ত দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে থামিয়ে দেয়া যাবে না।
শনিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে কাদের আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মাধ্যমে বিএনপির মানসিক দেউলিয়াত্ব ফুটে উঠেছে।

বারবার নির্বাচনে না আসার শিশুসুলভ বক্তব্য দিয়ে মির্জা ফখরুল সাংবিধানিক নির্বাচনী ধারা বাধাগ্রস্ত করতে চাইছেন বলেও মনে করেন কাদের।

তিনি আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে। কোনো শর্ত দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে থামিয়ে দেয়ার ষড়যন্ত্র ও অগণতান্ত্রিক অশুভ অপশক্তির হাতে রাষ্ট্রক্ষমতা প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।


অন্যান্য সংবাদ