বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পুরো বিশ্বকে ক্ষতির মুখে ফেলেছে আমেরিকা: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : July 23, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর রাশিয়াকে শিক্ষা দিতে গিয়ে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সমস্ত বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারাবিশ্বে মূল্যস্ফিতি বেড়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করে অহেতুক অপচয় না করে, বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের আহবানও জানান প্রধানমন্ত্রী। বিরোধীদের সমালোচনায় বিভ্রান্ত না হয়ে জনগণের কল্যাণে আত্মবিশ্বাসের সাথে কাজ করার জন্য প্রশাসনের কর্মকর্তাদের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জুলাই) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যয়ালি যোগ দেন। প্রধানমন্ত্রীর পক্ষে ৩১ জন কর্মকর্তার হাতে বঙ্গববন্ধু জনপ্রশাসন পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের স্যাংশনের প্রভাবে সারাবিশ্বে যে অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। এ নিয়ে হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই। যখন যে অবস্থা হবে, সে অবস্থায় মানিয়ে চলতে হবে। আমাদের যতটুকু ব্যবস্থা আছে, সেটুকু নিয়েই আমরা চলবো।

এ সময় সরকারপ্রধান বলেন, উন্নত দেশগুলোও অবস্থাও করুণ। তারাও বলছে বিদ্যুৎ সাশ্রয়ের কথা। কারণ জ্বালানির দাম বাড়ায় সারা বিশ্বেই দুর্বিষহ অবস্থা। এ সময় তৃণমূলের উন্নয়নে জনমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা চেষ্টা করেছি আমাদের প্রশাসনিক ব্যবস্থাটা এমনভাবে গড়ে উঠুক যেটা হবে গণমুখী। জনগণের জন্য কাজ করবে এবং সিভিল সার্ভিসের দক্ষতা উন্নয়নের লক্ষে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিটি গঠন করি। আমাদের সমস্ত সংস্থার লোকজন প্রত্যেকে সঠিকভাবে দায়িত্বপালন করছেন বলেই অনেক দেশ থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রশাসনিক ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজিয়ে জনগণের দোরগোরায় নিয়ে যেতে চাই। এ জন্য সবাইকে আরও সচেতন হতে হবে।একটা রাষ্ট্রকে উন্নত করতে হলে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য স্থির করতে হয়। একটা দিকনির্দেশনা থাকতে হয়। একটা কর্মপন্থা প্রণয়ন এবং আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়নে কাজ করতে হয়।

পদকপ্রাপ্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনারা আপনাদের স্ব স্ব দায়িত্ব পালন করে যান। আমরা আগামী প্রজন্মের জন্য সোনার বাংলা গড়ে তুলবো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

একটি মানুষও না খেয়ে থাকবে না, সমগ্র দেশকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বলেও জানান সরকার প্রধান।


অন্যান্য সংবাদ