বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশ্বে করোনায় আরও দেড় হাজারের বেশি মৃত্যু

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 23, 2022

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা ওঠা নামা করছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে এ ভাইরাসটিতে আরও ৮ লাখ ৬৪ হাজার ৬০৪ জন আক্রান্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৭২ জনের।

এতে করে বিশ্বে করোনার শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৭১৫ জনের। আর শনাক্ত ৫৭ কোটি ৩৫ লাখ ৪ হাজার ২২৯ জন।

বিশ্ব গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পরই রয়েছে ব্রাজিল। অন্যদিকে আক্রান্তে শীর্ষে অবস্থান করছে জাপান।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে শনিবার (২৩ জুলাই) এ তথ্য জানা গেছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকে যুক্তরাষ্ট্রে এ সময়ে মৃত্যু হয়েছে ৩২১ জনের। শনাক্ত ১ লাখ ৬ হাজার ৪৬৫ জন। এ সংখ্যা নিয়ে দেশটিতে করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১০ লাখ ৫১ হাজার ৯১২ এবং ৯ কোটি ২১ লাখ ৪৫ হাজার ৮৩৯ জনে।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যু না হলেও শনাক্ত হয়েছে ১৪ হাজার ২৪৮ জন। এতে করে দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৪ কোটি ৩৮ লাখ ৬১ হাজার ৩১৩ এবং ৫ লাখ ২৫ হাজার ৯৩০ জন।

ফ্রান্সে এ সময়ে মৃত্যু হয়েছে ১১৩ জনের। শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৩৪৮ জন। করোনার শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ও মৃত্যু ৩ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৬৯৮ এবং ১ লাখ ৫১ হাজার ৩৫০ জন।

দক্ষিণ কোরিয়াতেও নতুন করে বেড়েছে করোনায় আক্রান্তর সংখ্যা। এশিয়ার এ দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৫৭৯ জন। আর মৃত্যু হয়েছে মাত্র ৩১ জনের।

জাপানে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৮২৬ জন। যা গত একদিনের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এ সংখ্যা নিয়ে করোনার শুরু থেকে জাপানে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩১ হাজার ৭৩৫ এবং আক্রান্ত হয়েছে ১ কোটি ৭ লাখ ৮৫ হাজার ৫০৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনার ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গেছে ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, মাক্সিকো ও তাইওয়ান।


অন্যান্য সংবাদ