রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভ্যাপসা গরমে নাকাল সারাদেশের মানুষ

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : July 22, 2022

ভরা বর্ষায় অনাবৃষ্টি। অসময়ে খরা পরিস্থিতি। ভ্যাপসা গরমে নাকাল ঢাকাসহ সারাদেশের মানুষ। মাঝে মাঝে বৃষ্টি হলেও খরতাপে দুর্বিষহ জীবনযাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, ২৪ ঘন্টার মধ্যে ৮ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাসের শেষে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীর জনজীবন। মাঝে মাঝে বৃষ্টিতে অল্পসময়ের জন্য স্বস্তি মিললেও পরক্ষণেই গরমে হাসফাঁস করছে মানুষ।

দিনে কি রাতে সমানতালে গরমের দাপট। ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি। বিশেষ করে রিকশাচালকসহ খোলা আকাশের নিচে শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বেশি।

সহসাই তীব্র গরম থেকে মুক্তি মিলছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত থেমে থেমে বৃষ্টি হবে। আর মাসের শেষ দিকে সারাদেশেই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক।

এদিকে, শুক্রবার রাজশাহীতে তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা এদিনে দেশের সর্বোচ্চ। আর, ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তরপশ্চিম বাঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ২৩ মিনিটে।


অন্যান্য সংবাদ